• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৩:৪৭ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

ফুয়েল পাস অ্যাপে রাজধানীর ৭ পাম্পে মিলছে তেল

১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৬:১৬

ফুয়েল পাস অ্যাপে রাজধানীর ৭ পাম্পে মিলছে তেল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা বাড়ানো ও ভোগান্তি কমাতে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ফুয়েল পাসের ব্যবহার আরও বিস্তৃত করা হয়েছে।

১২ এপ্রিল রোববার থেকে ঢাকার সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপ ব্যবহার করে তেল নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Ad
Ad

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থার লক্ষ্য জ্বালানি বিতরণ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ করা। শুরুতে দুটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হলেও পরে আরও পাঁচটি যুক্ত হওয়ায় বর্তমানে মোট সাতটি স্টেশনে এ সুবিধা পাওয়া যাচ্ছে।

Ad

বর্তমানে যেসব স্টেশনে এই সেবা চালু হয়েছে সেগুলো হলো তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

এসব স্টেশনে মোটরসাইকেল চালকরা এখন শুধুমাত্র ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করেই পেট্রল ও অকটেন সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে এ সুবিধা সারাদেশে সব ধরনের যানবাহনের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, বিদ্যমান মনুষ্যনির্ভর ব্যবস্থার কারণে বিলম্ব, দীর্ঘ লাইন এবং অনিয়মের মতো সমস্যা তৈরি হচ্ছে। একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি নেওয়ায় কৃত্রিম সংকটও সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে ডিজিটাল এই পদ্ধতি চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে গ্রাহক জ্বালানি নিতে পারবেন এবং তার নির্ধারিত বরাদ্দও দেখতে পারবেন। ফিলিং স্টেশন মালিকদেরও ডিজিটাল এন্ট্রির মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়া এই অ্যাপের সঙ্গে বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেজ সংযুক্ত থাকবে, ফলে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণ একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

স্মার্টফোন না থাকলেও গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

এই সুবিধা পেতে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর যাচাইসহ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:২১






মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে অগ্নিকাণ্ড
মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে অগ্নিকাণ্ড
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৩:১৪





Follow Us