নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীর ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
২০ এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক।


তিনি জানান, ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে বেলা ১২টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। এরপর আমাদের মোহাম্মদপুর থেকে দুটি ইউনিট ও কল্যাণপুর থেকে দুটি ইউনিট গিয়ে ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available