• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৭:১২ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৪:৪১

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।

Ad

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের আমির হামজাকে আইনি নোটিশ
ফের আমির হামজাকে আইনি নোটিশ
২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১২:০৪

এবার ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত
এবার ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত
২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩৫










Follow Us