• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪১:২৮ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

২৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:০৮

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের বাজার বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।

Ad
Ad

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দুই ইউনিটের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

Ad

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮







Follow Us