ডেস্ক রিপোর্ট: সাধারণত মে মাসে রাজধানীর বায়ুদূষণ কিছুটা কমে আসে। তবে এবার পরিস্থিতি উল্টো। আজ ১১ মে সোমবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।
সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সাধারণত একিউআই ২০০-এর বেশি হলে তা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা হয়।


আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীর পাঁচটি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। এর মধ্যে বেচারাম দেউড়ীর একিউআই ছিল ২৭৬, যা তালিকায় শীর্ষে। এরপর রয়েছে আগারগাঁও (২৭১), বারিধারা পার্ক রোড (২১৯), দক্ষিণ পল্লবী (২০৯) এবং গুলশান লেক পার্ক (২০৮)।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত এপ্রিলের পর বৃষ্টিপাত বাড়তে শুরু করলে ঢাকার বাতাসের মান উন্নত হয়। তবে এবার মে মাস শুরু হলেও বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে না।
বায়ুদূষণের এই পরিস্থিতিতে আইকিউএয়ার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। একই সঙ্গে খোলা জায়গায় ব্যায়াম বা দীর্ঘসময় অবস্থান এড়িয়ে চলতে বলা হয়েছে। ঘরের ভেতরে থাকলে জানালা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available