• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাজে যোগ দিয়েছেন বিএসইসি’র নতুন চেয়ারম্যান রাশেদ মাকসুদ

১৯ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৫৫:৪৩

কাজে যোগ দিয়েছেন বিএসইসি’র নতুন চেয়ারম্যান রাশেদ মাকসুদ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ।

Ad

১৯ আগস্ট সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। বিকেল ৩টা ১০ মিনিটে তিনি অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বিএসইসিতে আসেন।

Ad
Ad

এ সময় বিএসইসি ‍ও বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ আগস্ট রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিএসইসি’র নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭

Follow Us