• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪৫:২৯ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম

২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৮:১০

২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমানো হলো স্বর্ণের দাম। নতুন করে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

২৯ এপ্রিল বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড এর মূল্য কমেছে। এ পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

Ad

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

এর আগে, ২৮ এপ্রিলেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময়ও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬



হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:১৯




সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:২৩


Follow Us