• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৫৬ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

আবারও কমলো স্বর্ণের দাম

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৪:৫৭

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

Ad
Ad

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

Ad

নতুন মূল্য অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে, গত ২৯ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮





দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


Follow Us