• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩৬:০৪ (03-May-2026)
  • - ৩৩° সে:

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩.১২ বিলিয়ন ডলার

৩ মে ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:১৮

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩.১২ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট: চলতি মাসের শেষে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার আগে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। ঈদকে সামনে রেখে আগেভাগেই দেশে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে এসেছে ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটি টাকারও বেশি।

Ad
Ad

৩ মে রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

Ad

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এপ্রিল মাসে মোট ৩১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা) অনুযায়ী প্রায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার সমান।

অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু কেনা এবং পারিবারিক বাড়তি ব্যয় নির্বাহের জন্য প্রবাসীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠান। ফলে এ সময় রেমিট্যান্স প্রবাহে স্বাভাবিকভাবেই গতি বাড়ে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। আগের অর্থবছরে এই সময়ে রেমিট্যান্স ছিল ২ হাজার ৪৫৪ কোটি ডলার।

বিশেষজ্ঞরা মনে করছেন, উৎসবকালীন এই রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us