• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৪:২২ (14-May-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৬ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩০:৫২

বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

১৬ এপ্রিল বুধবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করে।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।

Ad

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. ছায়েদুর রহমান, এলজিইডি বাগেরহাট নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০২৪ সালে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩২৩জন শিক্ষার্থীকে মোট ১৭ লাখ ৭০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us