• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৪২:০৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৪:০৭

নোয়াখালীতে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ শনিবার সকালে জেলা শহরের একটি কনভেনশন হলে এ বৃত্তি প্রদান করা হয়।

Ad
Ad

এ বছর ফাউন্ডেশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় মোট ৫ হাজার ৮৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

Ad

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব। এ সময় তিনি সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন জাহাঙ্গীর। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১২ সাল থেকে জেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২







Follow Us