• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫৯:০৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিয়েছে মাউশি

১ মে ২০২৬ বিকাল ০৪:৩০:১৩

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ নিয়ে নির্দেশনা দিয়েছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানায়।

২ মে শনিবার রাত ১২টার মধ্যে আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়।

আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে পারবে।

চিঠিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি শিক্ষার্থীদের জানাতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০





Follow Us