• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৮:৪৪ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে

বিনোদন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস স্মরণীয় করে রাখলেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে বিয়ে-বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

Ad
Ad

ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতায় ছিল পারিবারিক উষ্ণতা ও ভালোবাসার আবহ। বিয়ের আনন্দঘন মুহূর্তগুলো ঘিরে নির্মাতার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস।

দীপু হাজরা জানান, তার স্ত্রী সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। দুজনের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে।

বিয়ের বিষয়ে দীপু হাজরা বলেন, “বিয়েটা দুই পরিবারের সমঝোতায় হলেও, আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বছর তিনেক আগে, ফেসবুক সূত্রে। এরপর ভালোবাসার জন্ম। অবশেষে দুজনেই সিদ্ধান্ত নিলাম, আমাদের বিয়ে হবে যে কোনও ভালোবাসা দিবসে। সেটাই হলো আজ। আশা করি আমাদের বাকি দিনগুলো ভালোবাসায় কাটবে।”

দীপু হাজরা আরও জানান, বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনায় বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সময় ও সুযোগ হলে ভবিষ্যতে একটি বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে তার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us