• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:১৯:৪৫ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি

২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:২১

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ব্রেন টিউমার অস্ত্রোপচারের পর চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

Ad

চার দিন আগে প্রায় চার ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

Ad
Ad

তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি রোববার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তানিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সফল অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার সময় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

তবে বাড়ি ফিরলেও কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্রেন টিউমার অপারেশনের জন্য গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি। পরদিন ১৫ ফেব্রুয়ারি চিকিৎসকরা তার মাথায় সফল অস্ত্রোপচার করেন।

ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি চলচ্চিত্রে তাকে দেখা যায়। দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান খান-এর ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার কথা রয়েছে এই অভিনেত্রীর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us