• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১১:৫২:১৪ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৪০

পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির

বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপতির ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। ভারতের চেঙ্গলপট্টু জেলা আদালতে তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন। এ খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতীয় বিনোদন অঙ্গনে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর পরকীয়ার জেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতা। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন বিজয়। যদিও বিষয়টি তিনি প্রথম জানতে পারেন ২০২১ সালে।

Ad
Ad

প্রতিবেদনে আরও বলা হয়, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। সংগীতার দাবি, তৃষার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আশ্বাস দিয়েছিলেন বিজয়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। বরং নিয়মিত বিদেশ সফর ও সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশের ঘটনাও সামনে আসে।

Ad

সংগীতা অভিযোগ করেন, এ ঘটনায় তিনি অপমানিত বোধ করছেন এবং তাদের দুই সন্তানও বিব্রত পরিস্থিতির মধ্যে পড়েছে। পাশাপাশি দীর্ঘদিন তাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে বলেও অভিযোগ তার। আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। এতদিন নানা বিষয় মেনে নিলেও পরকীয়ার বিষয়টি আর মেনে নিতে পারেননি বলেই আদালতের দ্বারস্থ হয়েছেন।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার আদালতে বিচ্ছেদের আবেদন জমা দেওয়া হয়। মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ এপ্রিল।

এদিকে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এই তারকার ব্যক্তিগত জীবনের অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনায় সরব হয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় থালাপাতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের এ দাম্পত্য জীবনের ইতি টানার প্রভাব তার রাজনৈতিক জীবনেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, বিশেষ করে তামিলনাড়ুর আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us