• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৩৪:৪৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০১:১১

প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রবি তেজা। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘ইরুমুডি’। এটি পরিচালনা করবেন শিবা নির্বাণা। শোনা যাচ্ছে, সিনেমাটিতে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। সবকিছু ঠিক থাকলে ১১ বছর একসঙ্গে দেখা যাবে তামান্না-রবি।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরুমুডি’ সিনেমার একটি প্রধান চরিত্রের জন্য তামান্না ভাটিয়াকে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতারা বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

Ad
Ad

এর আগে ‘বেঙ্গল টাইগার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রবি তেজা ও তামান্না ভাটিয়া। ২০১৫ সালে মুক্তি পায় এটি। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেন সম্পদ নন্দী। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। ‘ইরুমুডি’ সিনেমায় অভিনয়ের খবরটি যদি সত্যি হয়, তবে ১১ বছর পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে রবি-তামান্নাকে।

Ad

বিশ্বাস, ভক্তি এবং আত্মিক পরিবর্তনের মতো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সিনেমাটিতে আরো অভিনয় করবেন—প্রিয়া ভবানী শঙ্কর, বেবি নক্ষত্র, সাই কুমার, অজয় ঘোষ, ইন্দিরা, রাজকুমার প্রমুখ।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার ছয়টি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘রোমিও’, ‘রেঞ্জার’, ‘ভিভ্যান’, ‘মারিয়া আইপিএস’ প্রভৃতি। তাছাড়া তামিল ও তেলেগু ভাষার দুটো সিনেমার কাজও হাতে নিয়েছেন এই অভিনেত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us