• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:০৮:৫৩ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:২৭

শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। ফ্রান্সের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত নতুন সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’। এই চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়েই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করবেন মালিয়ান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ফ্রান্স টেলিভিশন এবং ব্রুট প্ল্যাটফর্মে।

Ad
Ad

‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমাটি উদ্বোধনী প্রদর্শনীর পাশাপাশি একই দিনে ফ্রান্সজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। ফলে দর্শকেরা একযোগে সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন। পরিচালক পিয়ের সালভাদোরি তার স্বতন্ত্র কমেডি ও মানবিক গল্প বলার জন্য পরিচিত। এটি তার ১১তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস দেমুস্তিয়েসহ আরও অনেকেই।

Ad

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বিংশ শতকের শুরুর দিকের প্যারিসকে কেন্দ্র করে। এতে দেখা যায়, স্ত্রীর মৃত্যুর পর এক প্রতিভাবান চিত্রশিল্পী গভীর হতাশা ও মদ্যপানে ডুবে গিয়ে সৃষ্টিশীলতা হারিয়ে ফেলেন। পরে তিনি এক সংগ্রামী ভবিষ্যৎদ্রষ্টা নারীর সঙ্গে পরিচিত হন। যার মাধ্যমে মৃত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সেই রহস্যময় সম্পর্কের মধ্য দিয়ে গল্পে তৈরি হয় আবেগ, প্রতারণা ও প্রেমের জটিলতা।

চিত্রনাট্যটি পিয়ের সালভাদোরি লিখেছেন বেঞ্জামিন শারবি ও বেনোয়া গ্রাফাঁর সঙ্গে যৌথভাবে। এটি নির্মিত হয়েছে রেবেকা জ্লতোভস্কি ও রবিন কামপিলোর একটি মূল ধারণা থেকে। ছবিটির প্রযোজনা করেছে লে ফিল্ম পেলেয়াস, প্রযোজক ফিলিপ মারটিন।

উল্লেখ্য, এবারের কান উৎসবের অফিসিয়াল সিলেকশন তালিকা ঘোষণা করা হবে ৯ এপ্রিল। আর ১২ থেকে ২৩ মে পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম আলোচিত এই চলচ্চিত্র উৎসব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৫৭




শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:৩৪


১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০৯



Follow Us