• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪২:০২ (01-May-2026)
  • - ৩৩° সে:

সঞ্জয়ের ৩০ হাজার কোটি সম্পত্তি সুরক্ষার নির্দেশ

১ মে ২০২৬ বিকাল ০৩:৪৪:২৬

সঞ্জয়ের ৩০ হাজার কোটি সম্পত্তি সুরক্ষার নির্দেশ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি সুরক্ষার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

৩০ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি জ্যোতি সিং সঞ্জয় কাপুরের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজসহ সম্পত্তির ওপর অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেন।

Ad
Ad

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান কিয়ান রাজ ও সামাইরা কাপুর আদালতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ প্রদান করা হয়েছে।

Ad

আদালত একই সঙ্গে নির্দেশ দেন, সঞ্জয়ের কোনো সম্পত্তি যেন নষ্ট বা হাতবদল না হয়। চলমান মামলায় দ্বিতীয় স্ত্রী কারিশমা কাপুর এবং তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুরের বিরোধের প্রেক্ষাপটে উত্তরাধিকারীদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর লন্ডনে সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি নিয়ে প্রিয়া কাপুর ও সামাইরা-কিয়ানদের মধ্যে বিরোধ শুরু হয়। কিয়ান ও সামাইরার অভিযোগ, প্রিয়া একটি জাল উইল তৈরি করেছেন এবং সম্পত্তির পূর্ণাঙ্গ হিসাব আদালতে জমা দেননি। তাদের দাবি, সম্পদের তালিকা থেকে অনেক স্থাবর সম্পত্তি গোপন রাখা হয়েছে।

এই প্রেক্ষিতে আদালত মন্তব্য করেন, সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি সংরক্ষণ করা জরুরি এবং কোনোভাবেই তা বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আদালতের মতে, কারিশমার দুই সন্তানকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হলে তা অবিচার হবে। ফলে প্রিয়া কাপুরকে সম্পত্তি বিক্রি বা হস্তান্তর থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় দুর্ঘটনায় ৫৩ বছর বয়সে সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মৌমাছি গলায় ঢুকে অ্যালার্জিক প্রতিক্রিয়া বা হৃদ্‌রোগজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। তবে পরবর্তীতে ব্রিটিশ মেডিকেল কর্তৃপক্ষ জানায়, তার মৃত্যুর পেছনে অস্বাভাবিক কোনো কারণ পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us