• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৪৯:১৫ (23-May-2026)
  • - ৩৩° সে:

কানের লালগালিচায় নীল আভায় মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া রায়

২৩ মে ২০২৬ বিকাল ০৩:০২:০৩

কানের লালগালিচায় নীল আভায় মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া রায়

বিনোদন ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবে অবশেষে দেখা মিলেছে বলিউড তারকা ঐশ্বরিয়া রায়কে। ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৭৯তম কানের রেড কার্পেটে হাজির হন সাবেক এই বিশ্বসুন্দরী।

২১ মে বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন ঐশ্বরিয়া। চলতি বছরের কান উৎসব শুরু হয় ১২ মে এবং শেষ হচ্ছে ২৩ মে। উৎসবের শেষ মুহূর্তে উপস্থিত হয়েই পুরো আয়োজনের আলো নিজের দিকে টেনে নেন তিনি।

এবারের কানে নীল আভায় মোড়া মৎসকন্যা সাজে দেখা যায় ঐশ্বরিয়াকে। তার ঝলমলে নীল গাউনটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। কানের মঞ্চে এটিই ছিল এই ডিজাইনারের প্রথম অভিষেক।

ডিজাইনারের ভাষ্য অনুযায়ী, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকেই তৈরি করা হয়েছে পোশাকটি। বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাই গাউনের নকশায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও সবার মন জয় করেন ঐশ্বরিয়া। লালগালিচায় ফটোগ্রাফারদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন।

উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা যায় তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্যা বার্থডে পার্টি’ সিনেমার প্রদর্শনীতে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মোনিকা বেল্লুচ্চি।

দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া রায়। এবারের উৎসবেও তার ছায়াসঙ্গী ছিলেন মেয়ে আরাধ্যা বচ্চন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us