• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২১:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নানা সমস্যায় জর্জরিত তাঁত শিল্প

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:১৫:৩১

নানা সমস্যায় জর্জরিত তাঁত শিল্প

পুলক সরকার, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: বিদ্যুতের দাম, দফায় দফায় রং-সুতার দাম বৃদ্ধিসহ নানা কারণে কুষ্টিয়ার খোকসা তাঁত কারখানা বন্ধ হবার উপক্রম। ইতোমধ্যেই শত শত তাঁত কারখানা বন্ধ হয়ে গেছে। অনেকেই পেশা পরিবর্তন করেছেন। ব্যবসায়ীরা বলছেন লোকসান দিয়ে তাদের তাঁত কারখানা চালু রাখা সম্ভব নয়।

Ad

উপজেলার উৎপাদিত তাঁত পণ্যের চাহিদা দেশজুড়ে। এসব এলাকার অধিকাংশ মানুষ দীর্ঘদিন ধরে লুঙ্গি, গামছা, তোয়ালে উৎপাদনের সঙ্গে জড়িত। এখানকার উৎপাদিত উন্নত মানের চাদর, লুঙ্গি, গামছা যায় দেশের বিভিন্ন জেলায়। কিন্তু বর্তমানে দফায় দফায় তাঁত শিল্পের প্রধান কাঁচামাল রং, সুতা ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্রমাগত লোকসানের মুখে এই শিল্প। অনেক তাঁত মালিক বন্ধ করে দিচ্ছেন কারখানা। এতে বেকার হয়ে পড়ছে শত শত শ্রমিক।

Ad
Ad

এখনকার তাঁত শিল্পের সাথে জড়িতরা পুঁজির অভাবে খাবি খাচ্ছে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক কারখানা মালিক এই শিল্পকে বন্ধ করে বেছে নিচ্ছেন বিকল্প কোনো ব্যবসা।

তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সারা বছর রং-সুতার বাজার মনিটরিং ব্যবস্থা চালু করা এবং প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু মাধ্যমে এ শিল্পের সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, খোকসার তাঁত পণ্যের ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকার তাঁতীদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us