• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ রাত ০৮:২৪:৩১ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

প্রীতি ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার

২৭ মার্চ ২০২৬ সকাল ১০:০০:০০

প্রীতি ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার

স্পোর্টস ডেস্ক: প্রীতি ম্যাচ হলেও ফুটবল ভক্তদের নজর ছিল ব্রাজিল ও ফ্রান্সের  মুখোমুখি লড়াইয়ের দিকে। কেননা দেশ দুটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং এমনকি ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিটও তারা। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ৪০ মিনিটের বেশি সময় ধরে খেলা ১০ জনের ফ্রান্স।

৩২ মিনিটে উসমান দেম্বেলের চমৎকার থ্রু বল ধরেন কিলিয়ান এমবাপ্পে, যা আগুয়ান গোলরক্ষকের মাথার ওপরে দিয়ে জালে পাঠিয়ে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে দেন। ৫৫ মিনিটে ফরাসি রক্ষণ সামলাতে গিয়ে দায়োত উপামেকানো ফাউল করে লাল কার্ড পান।

Ad
Ad

১০ জনে দাঁড়িয়ে থাকা ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল সুযোগ কাজে লাগাতে পারেনি। লাল কার্ড পাওয়ার ১০ মিনিট পর উগো একিতিকে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৮ মিনিটে ব্রেমার একটি গোল শোধ করলেও ব্রাজিল আর সমতাসূচক গোল করতে পারেনি।

Ad

ম্যাচে এমবাপ্পের দারুণ পারফরম্যান্সে ফ্রান্স ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ উভয়ই স্বস্তি পেতে পারে। ব্রাজিলের বিপক্ষে খেলায় চোটের কোনো প্রভাব দেখা যায়নি ফরাসি অধিনায়কের খেলা। উল্টো সামনের দিক থেকে নেতৃত্ব দিয়ে চোখধাঁধানো গোল করেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ব্রাজিলের একমাত্র গোলটি করেন ব্রেমার।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে উপস্থিত ৬৬,২১৫ দর্শকের বড় অংশই ব্রাজিল সমর্থক ছিলেন। তবে গ্যালারিতে হলুদ উন্মাদনা স্তব্ধ করে দেন এমবাপ্পে ও উগো একিতিকে। আগামী বিশ্বকাপে এই মাঠেই ফ্রান্স তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের আর্লিং হালান্ডের মুখোমুখি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০




Follow Us