• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:০৩:৩২ (14-May-2026)
  • - ৩৩° সে:

ফুটবল বিশ্বকাপ: কয়েক দেশের দর্শকদের স্বস্তির খবর দিলো যুক্তরাষ্ট্র

১৪ মে ২০২৬ দুপুর ১২:১৫:৫৯

ফুটবল বিশ্বকাপ: কয়েক দেশের দর্শকদের স্বস্তির খবর দিলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিলো হোয়াইট হাউজ। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য আরোপিত ১৫ হাজার ডলারের বিতর্কিত ভিসা বন্ড নীতি শিথিল করেছে ট্রাম্প প্রশাসন।

টিকিটধারী দর্শকদের জন্য এই বাধ্যবাধকতা প্রত্যাহার করায় এখন যাতায়াত আরও সহজ হবে। এর আগে বিশ্বকাপের রোমাঞ্চে জল ঢেলে দিয়েছিল ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি। নিয়ম ছিল ভিসার মেয়াদ শেষে ফিরে যাওয়া নিশ্চিত করতে নির্দিষ্ট দেশের নাগরিকদের জমা দিতে হবে ১৫ হাজার ডলারের জামানত।

Ad
Ad

তবে ফিফার অনুরোধ আর ফুটবল ভক্তদের চাপের মুখে অবশেষে পিছু হঠলো মার্কিন পররাষ্ট্র দফতর। আলজেরিয়া, আইভরি কোস্ট ও সেনেগালের মতো পাঁচটি দেশের ফুটবলভক্তরা যারা ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন এবং ফিফা পাসে নিবন্ধিত হয়েছেন তারা এই মোটা অঙ্কের বন্ড দেওয়া থেকে রেহাই পাবেন।

Ad

মার্কিন প্রশাসন জানিয়েছে, ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করতেই এই ছাড়।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us