• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৮:৫০ (22-May-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

২২ মে ২০২৬ সকাল ১১:৫৩:৩৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক মার্কিন ফুটবলার থমাস ডুলি। বিষয়টি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন দায়িত্ব নিতে ২২ মে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান আমেরিকান বংশোদ্ভূত এই জার্মান কোচ। তিনি ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্গেন ক্লিন্সম্যানের অধীনে দলটির সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

কোচ নিয়োগের দৌড়ে শুরুতে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত থমাস ডুলিকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, নতুন কোচ নিয়োগ ও জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আজ বেলা ১২টায় বাফুফে ভবনে সমর্থকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us