• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৪:৩১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নিয়মনীতি না মানায় নোয়াখালীতে ৮ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৩০:৫২

নিয়মনীতি না মানায় নোয়াখালীতে ৮ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীতে সরকারি নিয়মনীতি না মেনে হাসপাতাল পরিচালনা করার অপরাধে জেলা শহর মাইজদী, সোনাইমুড়ী ও সেনবাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার আংশিক ও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন জেলা সিভিল সার্জন।

Ad

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদী, সোনাইমুড়ী ও সেনবাগে পৃথক অভিযান চালিয়ে এসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।

Ad
Ad

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেলা শহর মাইজদীর ভাইটাল হাসপাতালের অতিরিক্ত ৮টি বেড, ওটি এবং এক্সরে রুম, সেনবাগের সেবারহাট বাজারের মনোজ মেডিকেল সার্ভিসেস সম্পূর্ণ বন্ধ, সেনবাগ পৌরশহরের সেন্ট্রাল হাসপাাতালের ওটি, আন্তঃবিভাগ ও এক্সরে রুম বন্ধ, সোনাইমুড়ীর ইসলামীয়া আই হসপিটাল বন্ধ, চাটখিলের মুন ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ, চাটখিলের হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের এক্সরে রুম বন্ধ, চাটখিলের ইসলামীয়া ডায়াগনষ্টিক সেন্টারের এক্সরে রুম বন্ধ, বেগমগঞ্জের চৌমুহনী আল বারাকা হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিাভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us