• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হারিয়ে যাওয়া ছেলে সজিবের সন্ধান চায় পরিবার

২৭ জুলাই ২০২৩ রাত ০৮:০৭:২১

হারিয়ে যাওয়া ছেলে সজিবের সন্ধান চায় পরিবার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কালীগ্রাম ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের শাহাজানের ছেলে সজিব ইসলাম (২১) হারিয়ে গেছে বলে দাবি করছে তার পরিবার। বর্তমানে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপাড়া হয়ে পড়েছে সজিবের বাবা ও মা । এ বিষয়ে সজিবের মা ছাবিনা বিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

Ad

সজিবের মা ছাবিনা বিবি জানান, আমার ছেলে সজিব কিছুটা মানসিকভাবে অসুস্থ্য ছিলো। অনেক চিকিৎসা করার পরও বর্তমানে সুস্থ্য ছিলো। গত ৫জুলাই বিকেল ৩টার সময় বাড়ির পাশের দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে আর আর ফিরো আসেনি। এ ঘটনার পর থেকে সজিবের সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার পরও সে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার আগে তার পড়নে জলপাই রংয়ের গেঞ্জি ও পায়ে কমলা রংয়ের স্যান্ডেল ছিলো। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি সজিবের সন্ধ্যান পান তবে ০১৭৬০৪৩৮৬৯০/০১৭৫৭৯০৭৯৫৪ মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছে সজিবের মা ছাবিনা বিবি। এছাড়া সন্ধানদাতাকে সজিবের পরিবারের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।

Ad
Ad

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে সজিবের মা একটি জিডি করেছে। এর প্রেক্ষিতে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। যদি কেউ সজিবের সন্ধান পায় তবে পরিবারের মোবাইল নম্বরে অথবা থানা পুলিশকে জানানোর অনুরোধ করছি। আমি আশাবাদী সকলের প্রচেষ্টায় সজিবকে আমরা দ্রুত খুজে বের করতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us