• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৮:০৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত তুষারের বাড়িতে শোকের মাতাম

২ এপ্রিল ২০২৩ সকাল ১১:০৬:৫২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত তুষারের বাড়িতে শোকের মাতাম

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি: ধার-দেনা করে ভাগ্য পরিবর্তনের আশায় সংসারের বড় ছেলে তুষার মজুমদারকে সৌদি আরবে পাঠান মা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত ২৭ মার্চ সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয় মতলবের তুষার। এ ঘটনায় তার পরিবারের নেমে এসেছে শোকের মাতাম।

Ad

৩১ মার্চ শুক্রবার তুষারের পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। খবর শোনার পর থেকে বাবা-মা ও স্বজনদের বুকফাটা আর্তনাদে আশে পাশের পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।

Ad
Ad

নিহত তুষার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড ঘিলাতলী গ্রামের বাসিন্দা অটোচালক মো. মনির হোসেন ও মরোয়ারা দম্পতির সন্তান। তুষার দুই ভাই এক বোনের মধ্যে সবার বড়।

তুষারের বাবা মনির দ্বিতীয় বিয়ে করায় পরিবারের আর্থিক অবস্থা ছিলো খুবই খারাপ। তাই পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে ছেলেকে বিদেশ পাঠান মরোয়ারা। তবে এখনো দেনা পরিশোধ করতে পারিনি বলে জানান তিনি। তবুও ছেলেকে শেষবারের মতো দেখতে চান এই দম্পতি। অপরদিকে সরকার ও সমাজের বিত্তশালীদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us