• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৪:৪৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ওমানে ভবন থেকে পড়ে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু

১৮ আগস্ট ২০২৩ সকাল ০৮:০২:০৮

ওমানে ভবন থেকে পড়ে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভবন থেকে পড়ে মোহাম্মদ মামুন (২৮) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক প্রবাসী মারা গেছেন। ওমানের মুবালা সানাইয়া ৮ নম্বর এলাকার একটি ভবনের তিনতলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাহেব নগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

Ad

১৭ আগস্ট বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা আনোয়ারা বেগম ছেলের জন্য বার বার মুর্ছা যাচ্ছেন। কান্না যেনো থামছেই না তার। কান্নারত অবস্থায় ছেলের মরামুখটি অন্তত শেষ বারের মতো দেখার আকুতি জানাচ্ছেন তিনি।

Ad
Ad

তার স্বজন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী রুস্তম জানান, ওমানে নিহত মামুন দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তার ভিসা-পতাকার মেয়াদ শেষ হলে অর্থ সংকটে তা আর বাড়াতে পারেননি। গত ১০ আগস্ট ওমানের মুবালা সানাইয়া ৮ নম্বর এলাকায় তার আবাসস্থলের একটি ভবনের তিনতলা থেকে দুর্ঘটনাবশত পড়ে যায় মামুন। তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের বাবা নুরুল ইসলাম জানান, চার ছেলের মধ্যে সবার বড় সন্তান ছিলো মামুন। পরিবারে সচ্ছলতা আনতে দশ বছর আগে অল্প বয়সে ওমানে যায়। মামুনের লাশ দ্রুত দেশে আনতে সরকারের সাহায্য চেয়েছেন তার বাবা-মা ও স্বজনরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us