• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:৫৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কিরগিজস্তানে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থীদের বাঁচার আকুতি

১৯ মে ২০২৪ সকাল ১০:৫৫:৩৪

কিরগিজস্তানে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থীদের বাঁচার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে দলবেঁধে হামলা করেছে স্থানীয় বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী দল। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

Ad

১৭ মে শুক্রবার রাতে কিরগিজ রাজধানীতে বেশ কিছু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ও বেসরকারি আবাসনে হামলা চালান স্থানীয়রা। এ অবস্থায় নিরাপত্তা শঙ্কা নিয়ে বাঁচার আকুতি জানিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা।

Ad
Ad

এর আগে ১৩ মে সোমবার একদল মিশরীয় শিক্ষার্থীর সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কী নিয়ে তাদের মধ্যে এ বিরোধ বেঁধেছিল তা নিশ্চিত নয়। এ ঘটনায় দেশটির রাজধানী বিশকেকে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কিরগিস্তান থেকে আমাকে বহু শিক্ষার্থী ছেলে-মেয়ে ফোন করছে, মেসেজ ও ভিডিও মেসেজ পাঠাচ্ছে। সেখানে স্থানীয় নাগরিকরা বিদেশি ছেলে-মেয়েদের মারধর করছেন।

তিনি আর বলেন, বাংলাদেশ, ভারতসহ বিদেশি যাদের পাচ্ছেন তাদের মারধর করছেন স্থানীয়রা। আমাদের ছেলে-মেয়েরা ভয়ে লুকিয়ে আছে। আমি তাদের বলেছি, আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী নিরাপদ থাকেন।

ড. এ কে আব্দুল মোমেন জানান, ওখানে আমাদের মিশন নেই। আমাদের একজন অ্যাম্বাসেডর অ্যাক্রিডিটেড আছে। তাকে বিষয়টি জানানো হয়েছে। আমি বলেছি, আমাদের ছেলে-মেয়েরা যেন নিরাপদে থাকে।

এদিকে, এ অবস্থায় নিরাপত্তা শঙ্কার কারণে কিরগিজস্তানে বসবাসরত নিজ নিজ নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ভারত ও পাকিস্তান। কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ঘরে থাকতে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে শনিবার ডন জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের আবাসিক ভবনগুলোতে হামলা চালায় শত শত কিরগিজ পুরুষ। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us