• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৭:৪২ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার পতনে মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ

৮ আগস্ট ২০২৪ সকাল ১১:৪৪:৩৫

শেখ হাসিনার পতনে মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে।

৭ আগস্ট বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন।  

Ad
Ad

এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

Ad

বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে। আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজাওল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সূত্র: ডেকান হেরাল্ড

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭








Follow Us