• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৭:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনের হুতিদের যেকোনো হামলার দায় ইরানকে নিতে হবে: ট্রাম্প

১৮ মার্চ ২০২৫ সকাল ০৯:০৫:১৮

ইয়েমেনের হুতিদের যেকোনো হামলার দায় ইরানকে নিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার দায় নিতে হবে ইরানকে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Ad

ট্রাম্পের হুঁশিয়ারি, হুতিদের হামলার জন্য ভয়াবহ পরিণতি দেখতে হবে তেহরানকে। আর তা হবে প্রাণঘাতী। হুতিদের ব্যবহার করা প্রতিটি গুলি ইরান থেকে ছোঁড়া হয়েছে বলে ধরে নেয়া হবে। আর এর পেছনে দায়ী করা হবে ইরানের নেতৃত্বকে।

Ad
Ad

ইয়েমেনের বিদ্রোহীদের হামলা ও আগ্রাসনকে ব্যাপক শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। হুতি গোষ্ঠী ইরানের তৈরি বলেও মন্তব্য তার। তিনি দাবি করেন, ইয়েমেনের জনগণ বিদ্রোহীদের ঘৃণা করে। ট্রুথ সোশ্যাল পোস্টটির নিচে নিজের স্বাক্ষর যুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত দেড় বছরে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল ও মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us