• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৩৮:৫৭ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:২৪

রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনাসদস্যের মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। বিনিময়ে ইউক্রেন ৩৫ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মস্কোর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

রাশিয়ার শীর্ষ মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেদিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, নিহত ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। একই প্রক্রিয়ায় রাশিয়া ৩৫ জন নিহত রুশ সেনার মরদেহ গ্রহণ করেছে।

Ad
Ad

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে উভয় দেশই বিভিন্ন সময় নিহত সেনাদের মরদেহ বিনিময় করে আসছে। সাধারণত আন্তর্জাতিক মানবিক সংস্থা, বিশেষ করে আইসিআরসি’র সহায়তায় এসব প্রক্রিয়া সম্পন্ন হয়।

Ad

মরদেহ বিনিময় প্রক্রিয়া যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমঝোতার অংশ নয়; বরং এটি মানবিক বিবেচনায় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় পরিচালিত হয়। জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধে নিহত ব্যক্তিদের মরদেহ যথাযথভাবে সংরক্ষণ ও স্বজনদের কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে।

তবে সর্বশেষ এই বিনিময় প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২০






Follow Us