আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এজেন্সি-এর বরাতে আল-জাজিরা ১ মার্চ রোববার এ তথ্য জানিয়েছে।


খবরে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পরিপ্রেক্ষিতে সরকার ৪০ দিনের গণশোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনেয়ি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, খামেনেয়ি নিহত হয়েছেন।
সরকারিভাবে ইরান প্রথমে খামেনেয়ির নিহতের তথ্য স্বীকার করা হয়নি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনেয়ির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available