• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৫৪:৪৮ (06-Mar-2026)
  • - ৩৩° সে:

এবার ইসরায়েলিদের গ্রাম খালি করতে বলল হিজবুল্লাহ

৬ মার্চ ২০২৬ সকাল ০৯:৫১:১৬

এবার ইসরায়েলিদের গ্রাম খালি করতে বলল হিজবুল্লাহ
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সীমান্তের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি লাইভ জানিয়েছে, ৬ মার্চ শুক্রবার ভোরে সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় একটি বার্তা প্রকাশ করে। সেখানে ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার (প্রায় তিন মাইল) এলাকা খালি করার আহ্বান জানানো হয়।

Ad
Ad

বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে, ‘লেবাননের সার্বভৌমত্ব এবং সাধারণ নাগরিকদের ওপর যে সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, তা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।’

Ad

এর আগে বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল, যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১২৩ জন নিহত এবং ৬৮৩ জন আহত হয়েছেন। এই হামলা লেবাননের বিভিন্ন অঞ্চলে চালানো হয়েছে, যার মধ্যে রাজধানী বৈরুতও রয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি জানিয়েছে, তারা তেহরানে ইরানের তথাকথিত ‘সন্ত্রাসী শাসনের অবকাঠামো’ লক্ষ্য করে হামলার নতুন ধাপ শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৬ মার্চ ২০২৬ দুপুর ১২:০২:০৯





Follow Us