আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
৫ মার্চ বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ সংক্রান্ত নির্দেশনা দেয় ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। একই সঙ্গে পবিত্র নগরী জেরুজালেমের বিভিন্ন ধর্মীয় স্থাপনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


চলতি রমজান মাসে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত দুই জুমায় হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির অংশগ্রহণে আল আকসা প্রাঙ্গণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

এবারের রমজানে ওয়েস্ট ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসা মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available