• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৮:৪৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪১:৩৬

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিন, যিনি আগামী ৩১ মার্চ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

বেশ কয়েক সপ্তাহ ধরে উভয় দলের (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) তীব্র সমালোচনার মুখে নোয়েমকে পদ ছাড়তে হয়েছে। মূল কারণ হিসেবে ধরা হয়েছে মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় নোয়েমের ভূমিকা, যেখানে নোয়েম তাদের ঘরোয়া সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিলেন।

Ad
Ad

নোয়েমের বিরুদ্ধে তার শীর্ষ উপদেষ্টা কোরি লেওয়ান্ডোস্কি-এর সাথে ব্যক্তিগত সম্পর্ক, সরকারি বিমানে বিলাসবহুল ভ্রমণ এবং কর্মীদের সাথে অপব্যবহারের অভিযোগও উঠেছে। এছাড়া নোয়েমের ঘনিষ্ঠ এক ব্যক্তির সংস্থাকে বিজ্ঞাপনের জন্য ২২০ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার বিষয়টি নিয়েও রিপাবলিকান সিনেটররা প্রশ্ন তুলেছেন।

Ad

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, নোয়েম এখন থেকে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ নামক নতুন নিরাপত্তা উদ্যোগের বিশেষ দূত হিসেবে কাজ করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭








Follow Us