• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:১৬:১২ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে গুলি করে হত্যাচেষ্টা

১২ মার্চ ২০২৬ সকাল ১০:০৭:৫১

সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে গুলি করে হত্যাচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গতকাল ১১ মার্চ বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হত্যাচেষ্টার শিকার হয়েছেন। জম্মুতে এই হামলা থেকে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। হামলাকারী খুব কাছ থেকে গুলি করার চেষ্টা করেছিলেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক পা পেছনে অবস্থান করছিলেন এবং পিস্তল তাঁর কাঁধ বরাবর তাকানো ছিল। গুলি ছোড়ার সময় ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কমান্ডোরা তৎপরতা দেখান, ফলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ফারুক আবদুল্লাহ বেঁচে যান।

Ad
Ad

হামলাকারীকে কমল সিং জামওয়াল হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে হেফাজতে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার পর উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিচ্ছে। গ্রেফতারের সময় হামলাকারী জানিয়েছে, সে জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা এবং গত ২০ বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল।

Ad

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফারুক আবদুল্লাহ যখন জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন, তখন তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়।’

জম্মু-কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমার বাবা অল্পের জন্য বেঁচে গেছেন। লোডেড পিস্তলসহ একজন ব্যক্তি একদম কাছ থেকে গুলি করতে সক্ষম হয়েছিল। শুধুমাত্র ক্লোজ প্রোটেকশন টিমের দ্রুত তৎপরতার কারণে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।’

হামলার সময় সিনিয়র আবদুল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির সোগামি। সোগামি জানিয়েছেন, হত্যাচেষ্টার পেছনের উদ্দেশ্য এবং নিরাপত্তা ত্রুটির বিষয়টি এখনও তদন্তাধীন। তিনি বলেন, ‘ঈশ্বরের রহমতে সবাই নিরাপদ আছি। ফারুক আবদুল্লাহ সুস্থ আছেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us