আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫।
১৩ মার্চস শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা।


সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তোকাত প্রদেশের নিকসার শহরে। আর কেন্দ্রে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে অনেক মানুষ রাস্তায় নেমে এলেও এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available