আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ও অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
১৭ মার্চ মঙ্গলবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।


প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনী ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস-এর অস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ইসরায়েলের সংশ্লিষ্ট সাইবার-প্রযুক্তি কেন্দ্র গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে হামলার সক্ষমতা তৈরি করছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available