• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৪২:১৯ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

‘খারগ দ্বীপ’ দখলের চেষ্টা হলে আঞ্চলিক দেশে টানা হামলা: ইরান

২৬ মার্চ ২০২৬ সকাল ০৯:১৩:৩৭

‘খারগ দ্বীপ’ দখলের চেষ্টা হলে আঞ্চলিক দেশে টানা হামলা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ‘ইরানের শত্রুরা’ একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেটিকে খারগ দ্বীপ বলে ইঙ্গিত দিয়েছে আল-জাজিরা।

তবে দ্বীপ দখলের জন্য কোনো পদক্ষেপ নেয়া হলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ ২৫ মার্চ বুধবার সামাজিক মাধ্যমে দুটি আলাদা পোস্টে এই হুঁশিয়ারি দেন।

Ad
Ad

গালিবাফ বলেন, ‘ইরানি বাহিনী শত্রুর গতিবিধি নজরদারি করছে। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তবে আমরা সেই আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক ও নিরলস হামলা চালাব।’

Ad

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে যাচ্ছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা চলছে। তবে তেহরান এটি অস্বীকার করেছে। একই সঙ্গে হোয়াইট হাউস ইরানের নেতৃত্বের বিরুদ্ধে নতুন হুমকিও দিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানকে পরাজয় মেনে নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘ইরান যদি বর্তমান বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয় এবং বুঝতে না পারে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং আরও হবে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যে তাদের আগের চেয়ে আরও কঠোরভাবে আঘাত করা হবে।’

এদিকে, যুক্তরাষ্ট্র একদিকে শান্তি আলোচনার কথা বললেও অন্যদিকে যুদ্ধের হুমকি বাড়াচ্ছে। এরই মধ্যে পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার বিমানবাহিত সেনা মোতায়েন করছে। এর পাশাপাশি দুটি মার্কিন মেরিন ইউনিটও ওই অঞ্চলের পথে রয়েছে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ২,০০০ সেনা নিয়ে মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের একটি দল মোতায়েনের নির্দেশ পেয়েছে। একই সঙ্গে একটি বড় উভচর আক্রমণ জাহাজে থাকা মেরিন ইউনিট শিগগিরই ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানান, ইরানের জনগণ মার্কিন সেনা ও যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি সম্পর্কে সচেতন এবং তারা বুঝতে পারছে এর সম্ভাব্য পরিণতি কী হতে পারে।

তিনি জানান, খারগ আইল্যান্ডের দিকে যুক্তরাষ্ট্রের নজর রয়েছে। অনেকেই মনে করছেন, পার্লামেন্ট স্পিকারের হুমকি আসলে সংযুক্ত আরব আমিরাতের দিকেই ইঙ্গিত করে দেয়া হয়েছে। কিছু বিশ্লেষকের মতে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে খারগ দ্বীপ দখলের প্রচেষ্টায় উৎসাহ দিতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us