• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৪৩:২০ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ‘সহজ কাজ নয়’: চীন

২৮ মার্চ ২০২৬ সকাল ০৯:৪৯:৩৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ‘সহজ কাজ নয়’: চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীন বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে শান্তি আলোচনা শুরু করা সহজ কাজ নয়। তবে এই আলোচনা শুরু করা গেলে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ-চলাচল পুনরুদ্ধারে সহায়ক হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই তার পাকিস্তানি সমকক্ষের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন।

Ad
Ad

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত আলাপের সারসংক্ষেপ অনুযায়ী, দুই পক্ষ “যুদ্ধবিরতি, শত্রুতা বন্ধ এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে, যাতে বেসামরিক স্থাপনা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

Ad

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাপে ওয়াং বলেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা চীন সমর্থন করে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us