• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫৩:৪১ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

৩১ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৭:২৮

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতের তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে। কুয়েত পেট্রলিয়াম করপোরেশন (কেপিসি) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কেপিসি একে ইরানের একটি ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা হিসেবে অভিহিত করেছে।

Ad
Ad

দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আক্রান্ত কুয়েতি ট্যাংকারটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন।

Ad

সৌভাগ্যবশত তাদের সবাই নিরাপদে আছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি; আগুন নেভানোর জন্য দুবাইয়ের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলগুলো নিরলস কাজ করে যাচ্ছে।

কেপিসি জানিয়েছে, হামলার সময় ‘আল-সালমি’ ট্যাংকারটি তেলে পুরোপুরি ভর্তি ছিল। ইরানের এই হামলায় জাহাজটির কাঠামো (হাল) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। ফলে দুবাই বন্দরের আশপাশের পানিতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, যা বড় ধরনের পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে।

এর আগে ইরান দাবি করেছিল যে তারা দুবাইয়ে ইউক্রেনীয় ও মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে কুয়েতি তেলবাহী ট্যাংকারে এই সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক করিডোরকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলল।

এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

কুয়েত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এই নির্দিষ্ট ট্যাংকার হামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩০


বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১৬:৩৮

আজ যে দামে বিক্রি হবে সোনা
আজ যে দামে বিক্রি হবে সোনা
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:১০:৫৩



Follow Us