আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
১ এপ্রিল বুধবার দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।


খবরে বলা হয়, ফুজাইরাহ এলাকায় একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটিকে ভূপাতিত করা হয়। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে এক বাংলাদেশির ওপর আঘাত হানে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কর্মরত ছিলেন। তবে এখনো তার নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ইউএই লেবার্স নামে একটি সংগঠন জানায়, আল রিফা এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটিকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে সেটি ভূপাতিত হলে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
সংগঠনটি আরও জানায়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হলেও এর ধ্বংসাবশেষই প্রাণহানির কারণ হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে আল রিফা এলাকায় এই ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এরই প্রেক্ষাপটে ইরান মার্কিন ঘাঁটি ও ইসরাইলি স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘোষণা দেয়।
সরকারি কর্মকর্তারা সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available