• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৫:৪৬ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

৩ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৯:১৯

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ২ এপ্রিল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র।

Ad
Ad

তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। যদিও তাঁর মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।

Ad

পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করে তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

তবে তার হঠাৎ বিদায়ের নির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us