• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ সকাল ১০:২১:৩১ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত

৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৬:৫৫

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত
“ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের বিমান”

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা একমাত্র পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় ৩ এপ্রিল শুক্রবার রাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Ad
Ad

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি মার্কিন বিমানবাহিনীর এ-১০ মডেলের একটি অ্যাটাক প্লেন। এটি পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়।

Ad

প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক একই সময়ে ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর আরও একটি এফ-১৫ই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। এ-১০ বিমানটি সেই একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে।

ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ই বিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অন্য একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এ-১০ বিমানটি ঠিক কীভাবে এবং কোথায় বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত কোনো তথ্য দেননি। এটি কি যান্ত্রিক ত্রুটির কারণে পড়েছে নাকি কোনো হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে একইদিন যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরইমধ্যে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে ইরানি গণমাধ্যমে।

৩ এপ্রিল শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর বিমানের ধ্বংসাবশেষের কয়েকটি ছবি পেয়েছে তারা।

এদিকে যুদ্ধবিমান এফ-৩৫ ভূপাতিত করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে। ইরানের সংবাদসংস্থা ফারসের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪০:২৪

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১:৪৮









Follow Us