• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ সকাল ১০:২৮:২৮ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব আবারও সিনেটে ব্যর্থ

১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৫৫:৫৫

যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব আবারও সিনেটে ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানো থেকে বিরত রাখতে আনা একটি প্রস্তাব আবারও মার্কিন সিনেটে নাকচ হয়েছে। ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৭–৫২ ব্যবধানে পরাজিত হয়।

১৫ এপ্রিল বুধবার ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। পশ্চিম ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোটদান থেকে বিরত থাকেন।

Ad
Ad

ইরান সংঘাত শুরুর পর এটি চতুর্থবারের মতো এমন প্রস্তাব ব্যর্থ হলো। তবে রিপাবলিকান দলের ভেতরেই কিছু সদস্য কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ১৯৭৩ সালের একটি আইনের অধীনে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সামরিক অভিযান ৬০ দিনের বেশি চালানো যায় না। প্রয়োজনে প্রেসিডেন্ট অতিরিক্ত ৩০ দিন সময় নিতে পারেন। এই সময়সীমা আগামী মে মাসের শুরুতে শেষ হতে যাচ্ছে।

Ad

রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় কংগ্রেসের ভূমিকা আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনও যুদ্ধের সমাপ্তি নিয়ে প্রশাসনের সুস্পষ্ট পরিকল্পনার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া রিপাবলিকান সিনেটর জন কার্টিস জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি দীর্ঘমেয়াদি সামরিক অভিযান সমর্থন করবেন না। সিনেটর সুসান কলিন্স ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ ৬০ দিনের বেশি চললে বা স্থলবাহিনী মোতায়েন করা হলে কংগ্রেসের অনুমোদন অপরিহার্য হয়ে উঠবে।

জনমত জরিপেও এই সংঘাতের বিরুদ্ধে অসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ মার্কিন নাগরিক এ যুদ্ধকে সমর্থন করছেন না।

এদিকে ট্রাম্প প্রশাসন এখনো যুদ্ধের সমাপ্তি নিয়ে সুস্পষ্ট কোনো কৌশল উপস্থাপন করতে না পারায় কংগ্রেসে নতুন করে বিতর্ক ও চাপ বাড়ছে।

সূত্র: রয়টার্স, এপি
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৬:৫০






Follow Us