• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৮:৪৯ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের ওপর হামলাকারী পেশায় শিক্ষক ছিলেন

২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৯:০৭

ট্রাম্পের ওপর হামলাকারী পেশায় শিক্ষক ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো ব্যক্তিটি পেশায় শিক্ষক। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও কাজ করতেন।

২৬ এপ্রিল রোববার বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

Ad
Ad

অ্যালেন লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সে থাকেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য কর্মকর্তারা শনিবার রাতে সেখানে হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে সমবেত হয়েছিলেন।

Ad

রোববার ভোর পর্যন্ত এফবিআই এজেন্টরা লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সে অ্যালেনের সাথে সম্পর্কিত একটি বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন। রাস্তার একাংশে পুলিশের টেপ লাগানো হয় এবং বাড়িটির ওপর স্পটলাইট ফেলা হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন সাংবাদিক জড়ো হয়েছিলেন এবং সংবাদ সংস্থাগুলোর হেলিকপ্টার মাথার ওপর উড়ছিল।

পাশের বাড়ির একজন প্রতিবেশী সিএনএনকে জানিয়েছেন, অ্যালেন ওই বাড়িতে থাকতেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। অ্যালেনকে তারা প্রায়ই দেখতেন না, তবে ‘কয়েক দিন আগে’ তিনি সেখানে ছিলেন। সন্দেহভাজন বন্দুকধারীর বাবা বন্ধুত্বপূর্ণ ও আলাপী স্বভাবের এবং তাদের মধ্যে প্রায়ই কথা হতো।

অ্যালেনের নাম ও ছবির সাথে মিলে যাওয়া একটি লিঙ্কডইন প্রোফাইলে তাকে পরীক্ষা প্রস্তুতি ও টিউটরিং কোম্পানি সি২ এডুকেশনের একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। কোম্পানির সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, সি২ ২০২৪ সালের ডিসেম্বরে অ্যালেনকে তাদের ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে মনোনীত করেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:১৩

হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৫৩

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১০:২৭


তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৬:১৭






Follow Us