আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে যুদ্ধবিরতি ইস্যুতে প্রায় দেড় ঘণ্টা ফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে এ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন ও ওয়াশিংটন।
ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে উভয় নেতা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় তেহরানের পরমাণু কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন পুতিন।


এদিকে, যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মস্কো। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবও ট্রাম্পকে দেন পুতিন।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি ও আল জাজিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available