আন্তর্জাতিক ডেস্ক: জব্দ করা ইরানি একটি কার্গো জাহাজের ছয়জন ক্রুকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৯ এপ্রিল বুধবার তারা নিজ দেশে ফিরে গেছেন।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।


তবে জাহাজটির আরও ২২ জন ক্রু এখনো যুক্তরাষ্ট্রের হাতে আটকা রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

এর আগে, ইরান ঘিরে চলমান নৌ-অবরোধ ভাঙার অভিযোগে ২০ এপ্রিল হরমুজ প্রণালী থেকে ‘তুসকা’ নামের জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। এ সময় নৌযানটিতে অভিযানও চালানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available