• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:৩৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ইসরাইলের অভিযান

৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০৭:৪৬

গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ইসরাইলের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। আয়োজকদের অভিযোগ, ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় নৌবহরটিকে থামিয়ে ড্রোন, যোগাযোগ বিঘ্নকারী প্রযুক্তি ও সশস্ত্র দল ব্যবহার করে নিয়ন্ত্রণে নেয় ইসরাইল।

৩০ এপ্রিল বৃহস্পতিবার ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, ইসরাইলি সামরিক স্পিডবোটগুলো নৌযানগুলোর দিকে অস্ত্র তাক করে সবাইকে হাঁটু গেড়ে বসতে নির্দেশ দেয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা দাবি করে, আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের ঘিরে ফেলে হুমকি দেওয়া হয়েছে।

Ad
Ad

অভিযানের সময় নৌবহরের একাধিক জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত সাতটি নৌযান আটক করা হয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

Ad

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, নৌবহরটিকে ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফ্লোটিলার মুখপাত্র গুর সাবা এ ঘটনাকে আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নৌযানের ওপর সরাসরি হামলা হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮





দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১




যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


Follow Us