আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
১ মে শুক্রবার মিয়ানমার সরকার তার সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানোর ঘোষণা দেয়। তবে অবশিষ্ট সাজা তিনি গৃহবন্দী অবস্থায় কাটাবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।


২০২১ সালের মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ২০২১এর মাধ্যমে তার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে ৮০ বছর বয়সী এই নেত্রীকে রাজধানী নাইপিদোর একটি কারাগারে বন্দি রাখা হয়েছিল।

তার বিরুদ্ধে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available